২১ জুন আন্তর্জাতিক যোগা দিবসের উত্তর ২৪ পরগনা জেলা জুড়ে প্রস্তুতি
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা : আগামী রবিবার একুশে জুন রাজ্যে পালন করা হবে আন্তর্জাতিক যোগ দিবস। কলকাতায় উপস্থিত থাকবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে আবেদন করা হয়েছে সরকারের তরফে।

আগামী একুশে জুন আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে উত্তর ২৪ পরগনা জেলার ইকোপার্ক ও ব্যারাকপুর গান্ধী ঘাটে যোগা এর প্রস্তুতি পর্ব নিয়ে বিশেষ অনুষ্ঠান আজ সকালে আয়োজিত হলো।

এদিন ইকো পার্কের যোগা দিবস প্রস্তুতি শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ পাশাপাশি ব্যারাকপুর গান্ধী ঘাটে উপস্থিত ছিলেন প্রশাসনের আধিকারিকেরা।

যোগা এর মাধ্যমে বিভিন্ন বয়সী মানুষদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে, তাই উত্তর 24 পরগনা জেলা জুড়ে যোগার চর্চা বৃদ্ধির উপর আরো জোর দেওয়া হবে এমনটাই গতকাল সাংবাদিক বৈঠকের মাধ্যমে জানিয়েছেন উত্তর ২৪ পরগনার জেলা শাসক।

আজকের যোগা শিবিরে প্রচুর যুবক-যুবতী থেকে শুরু করে বিভিন্ন বয়সের পুরুষ ও মহিলা, বয়স্ক বয়স্করা অংশগ্রহণ করেন।
