জমজমাট কথামৃতের ষষ্ঠ বার্ষিকী
বিশেষ প্রতিনিধি, বনগাঁ: বনগাঁ পৌরসভার চন্দ্রিকা হলে ৩ অক্টোবর হয়ে গেল বাচিক সংস্থা কথামৃতের ষষ্ঠ বার্ষিক অনুষ্ঠান। শিক্ষিকা রুমা চ্যাটার্জির নির্দেশনায় শিক্ষার্থীদের একক, দ্বৈত, সমবেত উপস্থাপনা ছিল যথাযথ। ছিল কবিতা কোলাজ, নাচ, শ্রুতি নাটক, গান ও আরো অনেক কিছু। উপস্থিত ছিলেন বনগাঁ ও পার্শ্ববর্তী এলাকার বর্তমান ও অতীত দিনের স্বনামধন্য বাচিক শিল্পীরা। এই দিনের আন্তরিক আয়োজন উজ্জ্বল হয়ে রইল।

