বিনোদন

গিটারে বারাসাতের নাম উজ্জ্বল করে চলেছে জ্যোতির্ময় ঘোষ

বিশেষ প্রতিনিধি, বারাসাত :রক অন গিটার ইন্সটিটিউট সম্প্রতি বারাসাত বিদ্যাসাগর কক্ষে বার্ষিক অনুষ্ঠান সাফল্যের সাথে করে দেখালো। প্রতিষ্ঠানের প্রায় ৩৫০ জন ছাত্র ছাত্রীরা নানা আঙ্গিকে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেয়। প্রায় প্রতিটি শিক্ষার্থী অনুষ্ঠানে দক্ষতা দেখায়, সকলের প্রশংসা পায়। সংস্থার তরুণ শিক্ষক জ্যোতির্ময় ঘোষ জানান, তিনি ছাত্র-ছাত্রীদের ইন্ডিয়ান ও ওয়েস্টার্ন নোটেশনে বিভিন্ন গিটার শেখান এছাড়া ড্রাম, কিবোর্ড সহ অন্যান্য বাদ্যযন্ত্র ও গান শেখানো হয়। বারাসাত থেকে দমদম বা বনগাঁ পর্যন্ত ছাত্রছাত্রী রয়েছে জ্যোতির্ময়ের। তারা যেমন শিখছে তেমনি বিভিন্ন অনুষ্ঠানেও নিয়মিত অংশগ্রহণ করছে। জ্যোতির্ময় জানায়, প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীর সংখ্যা ৪০০র বেশি। তাদের ছাত্রছাত্রীরা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পরীক্ষা ও নিয়মিত দিয়ে থাকে ।জ্যোতির্ময় জানান, ছাত্রছাত্রীরা ভবিষ্যতে নানা ভাবে পারদর্শিতা দেখাক এবং যদি মনে করে সুনামের সাথে গিটার কে পেশা হিসেবে গ্রহণ করবে তাহলে তারা সেটাও করতে পারে। এখন দেখার তরুণ এই গিটার শিক্ষকের কর্মকাণ্ড কতদূর বিস্তৃত হয়।