শহর

উইকেন্ডে জাঁকিয়ে ঠান্ডা, কলকাতাতেও হাড় কাঁপবে শীতে

নিজস্ব সংবাদদাতা : শীতের আমেজ শুরু হয়ে গেল বাংলা জুড়ে। শনিবার মরশুমের শীতলতম ভোর দেখল কলকাতাবাসী। শীতের মরসুমে প্রথমবার ১৪ ডিগ্রির ঘরে নামল কলকাতার পারদ। 

পশ্চিমে জেলাগুলিতে ১০ থেকে ১২ ডিগ্রির ঘরে নেমেছে পারদ। আগামী সাতদিন রাজ্যে শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রা এক ধাক্কায় ১৫ ডিগ্রির নীচে নেমেছে। সপ্তাহান্তে তাপমাত্রা এরমকই থাকবে বলে আশা করা হচ্ছে। সকালের দিকে শিশির পড়বে ও পথ-ঘাট কুয়াশায় ঢেকে যেতে পারে। 

জেনে রাখা দরকার উত্তরবঙ্গে শুষ্ক থাকবে আবহাওয়া। স্বাভাবিকের কাছেই থাকবে তাপমাত্রা।শীতের আমেজ চলবে। তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। দার্জিলিঙে প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে তাপমাত্রা।