The Startup Brilliance Award 2026 -এ উদ্ভাবনের সম্মান, স্বীকৃতি পেল Bharat Fishmate
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: উদ্যোগ, উদ্ভাবন এবং নবীন ব্যবসায়িক ভাবনার স্বীকৃতি দিতে শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি শহরের The Spring Club-এ অনুষ্ঠিত হল ‘Startup Brilliance Award 2026’। আয়োজনে ArijitOfficials—উদ্যোক্তা Arijit Mukherjee-এর উদ্যোগে গড়ে ওঠা এই মঞ্চে এ বছর মোট ২০টি স্টার্টআপকে বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের জন্য সম্মানিত করা হয়।
অনুষ্ঠানের টাইটেল স্পনসর ছিল Novesta Group। প্রোজেক্ট পার্টনার হিসেবে যুক্ত ছিল International Institute of Hotel Management (IIHM), কলকাতা। উল্লেখযোগ্য সহযোগী স্পনসর হিসেবে উপস্থিত ছিল Wow! Momo, IEM UEM Education Group এবং Sree Balaji Group। বিভিন্ন শিল্পক্ষেত্রের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে এক উল্লেখযোগ্য উদ্যোক্তা-সম্মেলন।
আয়োজক সূত্রে জানা গিয়েছে, ‘Startup Brilliance Award’ কেবল একটি পুরস্কার প্রদান অনুষ্ঠান নয়; এটি একটি নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম, যেখানে নবীন উদ্যোগপতিরা শিল্পমহলের অভিজ্ঞ ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান। স্টার্টআপগুলির কাজ, প্রভাব এবং ব্যবসায়িক মডেল পর্যালোচনার ভিত্তিতে নির্বাচিত সংস্থাগুলিকে এ দিন সম্মান জানানো হয়। কৃষি, খাদ্যপ্রক্রিয়াকরণ, প্রযুক্তি, পরিষেবা, ই-কমার্স ও সামাজিক উদ্যোগ—বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিত্ব ছিল এ বারের তালিকায়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে Arijit Mukherjee বলেন, “উদ্যোগের শক্তিই অর্থনীতির চালিকাশক্তি। আমরা এমন সংস্থাগুলিকে সামনে আনতে চাই, যারা নিজ নিজ ক্ষেত্রে কর্মসংস্থান সৃষ্টি করছে এবং উদ্ভাবনী সমাধান দিচ্ছে। বাংলার স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও সুসংহত ও দৃশ্যমান করাই আমাদের লক্ষ্য।” তিনি জানান, আগামী দিনে এই সম্মাননা কর্মসূচিকে আরও বিস্তৃত পরিসরে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
এ বছরের পুরস্কারপ্রাপ্তদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য অ্যাকোয়াকালচারভিত্তিক উদ্যোগ Bharat Fishmate। সংস্থার প্রতিষ্ঠাতা সুরজিত কাশ্যপি সম্মান গ্রহণ করেন। মানসম্মত মাছের পোনা সরবরাহ, অ্যাকোয়াকালচার মেডিসিন ও পুষ্টি-সহায়ক সামগ্রী বিপণন এবং মৎস্যচাষীদের প্রশিক্ষণমূলক সহায়তা প্রদানের মাধ্যমে সংস্থাটি একটি সুসংগঠিত পরিষেবা কাঠামো গড়ে তুলেছে।
এ দিন Krishi Vikas, Arabiyano, Lukse, Purple Karigar, Pujadukaan.com, O2G, Teamotion, Fiishy, Sujala, Big Space, Go Connect-সহ আরও অন্যান্য স্টার্টআপও সম্মানিত হয়। শিল্পমহলের মতে, ‘Startup Brilliance Award 2026’ রাজ্যের উদীয়মান উদ্যোগগুলিকে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম দিয়েছে যা ভবিষ্যত এ ব্যবসায়িক পরিসর বৃদ্ধিতে ইতিবাচক বার্তা বহন করবে।

