Headlines

SIR আতঙ্কে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিজস্ব সংবাদদাতা : রাজ্য জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে এসআইআর। দেশছাড়া হওয়ার ভয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে একাধিক। ভয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর খবরও প্রকাশ্যে এসেছে। নবান্ন থেকে এদিন গোটা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর আতঙ্কে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করলেন তিনি। অসুস্থদেরও রাজ্যের তরফে আর্থিক সাহায্য করা হবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।