Headlines

ডায়মন্ড হারবারে সাফল্যের সাথে শেষ হলো সেবাশ্রয় ২

নিজস্ব প্রতিবেদক, ডায়মন হারবার : সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ের দ্বিতীয় সংস্করণ শেষ হলো ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে। এই দ্বিতীয় পর্যায়ে সেবাশ্রয় ক্যাম্পে প্রায় ৫ লক্ষ মানুষ প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা পেয়েছেন। মঙ্গলবার মেটিয়াবুরুজের মডেল ক্যাম্প পরিদর্শন করেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শেষ দিনে ওই ক্যাম্পে মোট উপস্থিতির সংখ্যা ছিল প্রায় ৯,৩১২ জন।

জেনে রাখা দরকার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়ের ব্যাপ্তি শুরু থেকেই নজরকাড়া। প্রথম পর্যায়ে ৭৫ দিনের কর্মসূচিতে প্রায় ১২ লক্ষ ৩৫ হাজার ৭৭৩ জন রোগী চিকিৎসা পরিষেবা পেয়েছিলেন। তবে সংখ্যার বাইরেও সেবাশ্রয় ২ স্মরণীয় হয়ে থাকবে মানবিক কিছু বিষয়গুলির জন্য।
উল্লেখযোগ্যভাবে, ডেঙ্গুজনিত জটিলতায় আক্রান্ত প্য় দশ বছরের শিশু অনুরাগ পাল সেবাশ্রয়ের সহযোগিতায় কোয়েম্বাটোরের গঙ্গা সুপার স্পেশালিটি হাসপাতালে সফল অস্ত্রোপচারের মাধ্যমে নতুন জীবন ফিরে পেয়েছে। চোখের চিকিৎসাও দ্বিতীয় পর্যায়ে সেবাশ্রয় ক্যাম্পে সাফল্যের সাথে করা হয়। প্রায় ৫ হাজার মানুষকে বিনামূল্যে চশমা দেওয়া হয়েছে এবং বহু প্রবীণ নাগরিক ছানি অপারেশনের মাধ্যমে দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন বলে সূত্রের খবর।

ডায়মন্ড হারবারের মডেল ক্যাম্প ছিল সেবাশ্রয়ের প্রথম দু’তলা ক্যাম্প, যেখানে আইসিইউ পরিষেবাও ছিল। বিশেষভাবে সক্ষমদের জন্য ট্রাইসাইকেল ও হুইলচেয়ার বিতরণ করা হয়। গুরুতর অসুস্থ রোগীদের উন্নত চিকিৎসার জন্য অ্যাপোলো হাসপাতাল ও জগন্নাথ গুপ্ত মেডিক্যাল কলেজে রেফার করা হয়েছে বলে জানা গেছে।
শুধু চিকিৎসাই পরিষেবা নয়, সামাজিক দায়বদ্ধতার বার্তাও দিয়েছে সেবাশ্রয় ২। বিভিন্ন ক্যাম্পে দেশের মনীষীদের আবক্ষ মূর্তি স্থাপন ও সেবাশ্রয়ের নিজস্ব থিম সং চালু হওয়ায় কর্মসূচির গুরুত্ব আরও অনেকাংশে বেড়েছে।
সেবাশ্রয় ২ শেষ হলেও মানুষের জীবনে এর প্রভাব রয়ে গেল এমনটা কিন্তু বলাই যায়।