Headlines

বিলকান্দা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস

নিজস্ব সংবাদদাতা : ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির অন্তর্গত বিলকান্দা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হলো। বৃক্ষরোপনের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মসূচির মধ্যে দিয়ে এই দিনটি পালন করা হয় পঞ্চায়েতের তরফ থেকে। অসংখ্য এলাকাবাসীর হাতে পঞ্চায়েতের তরফে বিশ্ব পরিবেশ দিবসে চারা গাছ দেওয়া হয়। এরই সাথে ডেঙ্গু প্রতিরোধের কথা মাথায় রেখে মশা নিধনের জন্য বিলকান্দা ২ পঞ্চায়েতের অন্তর্গত ৩০ টি সংসদে একটি করে মেশিন প্রদান করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর ২ সমষ্টি উন্নয়ন আধিকারিক সারোয়ার আলী, বিলকান্দা ২ পঞ্চায়েত সমিতি জনস্বাস্থ্যের কর্মাধক্ষ সজল দাস, বিলকান্দা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপা পাইক, উপপ্রধান অঞ্জলি দেউরি সহ বিলকান্দা ২ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সদস্য, সদস্যা ও অন্যান্যআধিকারিকরা। সকলের উপস্থিতি সহযোগিতায় অনুষ্ঠানটি সফলতা লাভ করে।