আজ ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাংলা জুড়ে
নিজস্ব প্রতিবেদক : আজও ঝড়-বৃষ্টির সম্ভাবনা আছে বাংলা জুড়েই। বীরভূম মুর্শিদাবাদে ভারী বৃষ্টি উত্তরবঙ্গের ৩-৪ জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েক দিন। ২৮ মে বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের ভারী বৃষ্টির আশঙ্কা বুধবার থেকে।
২৭ মে মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে এই নিম্নচাপ। বৃহস্পতিবারের মধ্যে সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে উত্তর বঙ্গোপসাগরের দিকে এগোবে।
আগামী দু-তিন দিনের মধ্যেই কেরলে প্রবেশ করবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগে বৃষ্টি শুরু হবে কেরলের স্থলভাবে। পাশাপাশি উত্তরবঙ্গের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা সমস্ত জেলাতেই। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা।
আজ সারাদিন কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। কিছু জায়গাতে হালকা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
