Headlines

আগামী কয়েক দিনে রাজ্যে নতুন করে পারদপতনের পূর্বাভাস নেই

নিজস্ব প্রতিবেদক : কলকাতায় তাপমাত্রা বেশ কিছুদিন ধরেই প্রায় ১৫ ডিগ্রির ঘরে রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১০-১১ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। পিছিয়ে নেই উত্তরবঙ্গও। দার্জিলিঙের পার্বত্য এলাকায় পারদ নেমেছে ৪ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সাত দিন এমনই এমনই থাকবে আবহাওয়া। সঙ্গে উত্তুরে হাওয়ায় শীতের আমেজ ভাল মতোই অনুভূত হবে। তবে এখনই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকলেও আপাতত পারদ ওঠানামার বিশেষ সম্ভাবনা নেই আগামী কয়েক দিনে।পারদ। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১০-১১ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। পিছিয়ে নেই উত্তরবঙ্গও। দার্জিলিঙের পার্বত্য এলাকায় পারদ নেমেছে ৪ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সাত দিন এমনই এমনই থাকবে আবহাওয়া। সঙ্গে উত্তুরে হাওয়ায় শীতের আমেজ ভাল মতোই অনুভূত হবে। তবে এখনই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকলেও আপাতত পারদ ওঠানামার বিশেষ সম্ভাবনা নেই আগামী কয়েক দিনে।

হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এ ছাড়া, উত্তর-পশ্চিম ভারতে একটি পশ্চিমি ঝঞ্ঝা রয়েছে। সঙ্গে একটি ঘূর্ণাবর্তও রয়েছে জম্মু কাশ্মীর এলাকায়। শনিবার নতুন করে একটি পশ্চিমি ঝঞ্ঝা ঢোকার কথা। পশ্চিমবঙ্গেও আপাতত উত্তুরে হাওয়ার গতি অবাধ। ফলে আপাতত শীতের আমেজে ভাটা পড়ার সম্ভাবনা নেই।

রাজ্যে নতুন করে পারদপতনেরও পূর্বাভাস নেই। কোথাও সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না। রাজ্যে কোথাও বৃষ্টিরও সম্ভাবনা নেই। ভোরের দিকে উত্তর ও দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় কুয়াশার দাপট চলতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।